প্রিয় নেত্রীকে এক নজর দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।

তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতা-কর্মীদের পদচারণায় ভরে উঠেছে।

নেত্রীকে স্বাগত জানাতে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন ঢাকা উত্তর যুবদল কর্মী জহিরুল ইসলাম। তিনি বলেন, প্রিয়মুখ, প্রিয় নেত্রীর আগমন আমাদের আনন্দ দিচ্ছে।

ভোরেই চলে এসেছি। নেত্রীকে একনজর দেখতে চাই। জানান দিতে চাই আপসহীন দেশনেত্রী, পাশে আছে পুরো দেশ।

494577848_1248028220210176_5249497807157629751_n
কাপাসিয়া থেকে আসা শাহরিয়ার কবির বলেন, ফজরের নামাজ পড়েই রওয়ানা দিয়েছি।

প্রায় তিন মাস নেত্রীর দেখা নেই, অসুস্থ ছিলেন। প্রতিদিন তার জন্য দোয়া-খায়ের করেছি। সৃষ্টিকর্তার মেহেরবানীতে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন, এর চেয়ে বড় কিছু হতে পারে না। আজ সেই আপসহীন নেত্রীকে ফুলেল শুভেচছা জানাতে চাই।
বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে।

সকাল থেকেই বিমানবন্দরে প্রবেশের দুইটি গেটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

সরেজমিন দেখা যায়,  প্রবেশের দুই গেটে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আসছেন। ঢাকা মহানগর ছাড়াও গাজীপুর থেকে নেতাকর্মীরা এসেছেন।

গাজীপুর থেকে আসা যুবদল কর্মী আলতাফ হোসেন বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসেছেন। তার নিজ এলাকা মাওনা থেকে আরও নেতাকর্মী আসছেন।

তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে কে না চায়। এছাড়া দলেরও নির্দেশনা রয়েছে। এ কারণে তিনি এসেছেন।

এদিকে, সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। আর তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।