ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫

ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা করিম জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী বাসটি জোবায়দা করিম জুট মিলের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চারজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।