ফুটবল খেলা চলাকালে মাঠে ‘জয় বাংলা’ স্লোগান

কুয়েতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস বনাম ওমানের আল সিবের ফুটবল ম্যাচ চলাকালে আল মোবারক আল হামাদ স্টেডিয়ামে ‌‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় আওয়ামী নেতাকর্মীরা। স্লোগান দেওয়ার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে হাসিনার পক্ষে ও ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে মিডিয়া সংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে মিডিয়া কার্ড দেওয়ায় কুয়েতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, যারা সবসময় প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরে দেশ ও জাতিকে জানাতে নিরলসভাবে কাজ করেন তাদের উপেক্ষা করে রাজনৈতিক ব্যক্তিকে মিডিয়া প্রতিনিধি হিসেবে সুযোগ দেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মর্যাদার পরিপন্থি।

এর আগে বসুন্ধরা কিংসের কুয়েতে পৌঁছানোর কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ই-মেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতকে অবগত করেন। সে অনুযায়ী প্রবাসী সাংবাদিকরা তাদের নিজ নিজ টেলিভিশন চ্যানেলের পরিচয়পত্র জমা দেন কর্তৃপক্ষের কাছে কিন্তু মিডিয়া কার্ড না পেয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ হন।

প্রবাসীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রবাসী রাজনৈতিক নেতা নিজেদের পরিচয় বদলে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, আঞ্চলিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এসব সংগঠনের পদ-পদবি অর্জনের প্রবণতা বেড়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।