ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী অভিমুখী পাকা সড়ক থেকে ৭৫ কেজি গাঁজা এবং একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার প্রয়াত রজব আলীর পুত্র খোরশেদ আলম (৩৮) এবং একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার প্রয়াত সমসের আলীর পুত্র সফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।