ফেনীতে বিদেশি অস্ত্রসহ সাবেক দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেনীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছাত্রদলের সাবেক দুই নেতাকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৯জুন) সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় তাদের।

আটকরা হলেন- নুয়া ইউনিয়নের দমদমা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। 

পুলিশ ও যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলিসহ সাবেক এই দুই নেতাকে আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ছাত্রদলের ফেনী জেলা সভাপতি ছালেহ উদ্দিন মামুন বলেন, ‘আটক হওয়া নেতাদের দীর্ঘদিন ধরে দলীয় কোনও কার্যক্রমে সম্পৃক্ততা নেই। তাদের এই আটক রাজনৈতিক প্রতিহিংসার অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাই, যেন তদন্ত সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনও নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।