ফেব্রুয়ারি মাস নিয়ে তরুণ-তরুণীদের যা বললেন আহমাদুল্লাহ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,  আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যে সব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়।  অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

ফেব্রুয়ারির চেতনায় সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তারুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।