বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউয়ে নতুন ব্যানার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দিয়ে নতুন নামের ব্যানার টানানো হয়েছে। বিএসএমএমইউয়ে নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ )।

জানা গেছে, নতুন নামের এই ব্যানার টানিয়েছেন বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা সঙ্গে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি। শনিবার (৮ জানুয়ারি) ক্যাম্পাসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব জানান, নতুন নামের ব্যানার সকালে এসে দেখতে পেয়েছেন তিনি। ব্যনারের দেওয়া নামসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তনের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। কয়েক দিনের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের নামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ । তিনি জানান, অনেকগুলো নাম তাদেরর প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু নামের সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানটির  চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড সহ আরও একাধিক স্থান থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা।

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।