বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হার কেজরিওয়ালের

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  কেজরি’ওয়াল যে নয়াদিল্লি বিধানসভাকে কেন্দ্র থেকে উত্থান হয়েছিল, সেই আসনেই হেরে গেলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪,০৪৯ ভোটে পরাজিত হলেন। ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না।

ভারতের রাজধানী দিল্লিতে ভোট গণনা চলছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৭ বছর পর আবার ক্ষমতায় আসার আশা করছে। এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন।

গত বুধবার ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়, আজ চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে, ৭০ সদস্যের বিধানসভায় তাদের ৩৫টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছে।

ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।