বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, আসছে নিম্নচাপসহ পাঁচদিনের বৃষ্টির হানা

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপটির কারণে দেশের কিছু অংশে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার (৯ এপ্রিল) দেশের আটটি বিভাগেই হতে পারে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি, সঙ্গে তাপমাত্রা সামান্য পরিবর্তন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) একই রকম বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।