মোদিকে উগ্র সাম্প্রদায়িক বলে ছুড়ে ফেলার বিকল্প নেই বললেন সারজিস

গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৭ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো।

উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করল।

এর আগে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছিলেন, ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে।

নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াকফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এ আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।