বড় পর্দায় আসছে মোশাররফ করিমের ‘কুরকাব’

ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২’। সিনেমাটির প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। এরই মধ্যে এই অভিনেতার নতুন সিনেমার খবর পাওয়া গেল।

জানা গেছে, সদ্যই আরও একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন এই অভিনেতা। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরকাব’। ছবিটি পরিচালনা করেছেন ‘কমলা রকেট’ খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু।

ছবিটির শুটিং শেষের দিকে জানিয়ে সম্প্রতি পরিচালক মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের সিনেমার শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই সিনেমার শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমা। সিনেমায় ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

এর আগে শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প ‘মৌলিক’ এবং ‘সাইপ্রাস’ অবলম্বনে নূর ইমরান মিঠু নির্মাণ করেছিলেন সিনেমা ‘কমলা রকেট’। সে সিনেমায় মফিজুল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এই চরিত্রে অভিনয়ের তাকে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তবে চরিত্রটি কোনোভাবেই কৌতুকাত্মক ছিল না উল্লেখ করে মোশাররফ করিম পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান।

এদিকে ‘চক্কর ৩০২’-এর পর মোশাররফ করিমের আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’ বাংলা নববর্ষে মুক্তি পেতে পারে। সিনেমাটির মুক্তি এর আগে কয়েক দফা পিছিয়েছে। এছাড়া নিয়ামুল মুক্তার সিনেমা ‘বৈদ্য’র শুটিং অনেক আগেই শেষ করেছেন মোশাররফ করিম। তবে এই সিনেমা কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।