বনানীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর বনানীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসের শ্রমিকরা। এতে মহাখালী থেকে বনানী পর্যন্ত যান চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি এলাকার সড়কে অবস্থান নেন।

জানা যায়, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

বনানী থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক আটকে দিলে আউটগোয়িং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিকদের এ অবস্থানের কারণে মহাখালী থেকে বনানীমুখী রুটে যানজট দেখা দিলেও উত্তরা থেকে আসা গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানায় ট্রাফিক বিভাগ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।