‘বাঁশ’ দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন কুদ্দুস বয়াতি

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি তার গান ‘এই দিন দিন না আরো দিন আছে’ দিয়ে সর্বজনীন খ্যাতি পান। লোকসংগীত জগতে তিনি এক সময় দারুণভাবে সক্রিয় থাকলেও বর্তমানে গানের মঞ্চে তেমন দেখা যায় না তাকে। তবে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে নিয়মিত উপস্থিতির কারণে ভক্তদের কাছে এখনও সমান জনপ্রিয় তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে ফের আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি। নিজের ওয়ালে তিনি লিখেছেন—
“আজ বাঁশ দিবস, যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা।”

তার এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ লিখেছেন, বাংলাদেশ বলে কথা। আরেকজন মন্তব্য করেছেন, বাঙালি প্রতিদিনই বাঁশ খায়, তাহলে বাঁশ দিবসের জন্য আলাদা কোনো দিন রাখার প্রয়োজন নেই।” আবার কেউ লিখেছেন, “অনেক দিন পর মন খুলে হাসতে পারলাম বয়াতি সাহেব।

এভাবে নিজের স্বতঃস্ফূর্ত ও রসিক ভঙ্গিমার কারণে লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।