নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি সোলায়মানের

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি টাঙ্গাইলের যুবক সোলায়মান হোসেনের (২২)। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সাভার থেকে নিখোঁজ হন তিনি।

সোলায়মানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে।

পরিবার জানায়, সোলায়মান ঢাকার সাভারের আল-মুসলিম গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি সাভারের গেণ্ডা এলাকায় চুন্নু মিয়ার ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরে কর্মস্থল থেকে খাবার খেতে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সোলায়মানের চাচা হামিদুল ইসলাম বলেন, সে প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে কর্মস্থলে গিয়েছিল। দুপুরে খাবারের জন্য বের হয়, এরপর আর ফেরেনি। রাতে বাসায় না ফেরায় চিন্তিত হয়ে ফোন করি, তখন থেকেই ফোন বন্ধ পাই। পরে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

পরিবারের দাবি, সোলায়মানের কোনো আর্থিক লেনদেন, পারিবারিক কলহ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। কর্মস্থলেও কারও সঙ্গে তার বিরোধের খবর নেই।

নিখোঁজ সোলায়মানের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলে খুবই সৎ ও পরিশ্রমী। তার কোনো শত্রু নেই। কেন বা কীভাবে এমন হলো, বুঝে উঠতে পারছি না। আমরা শুধু চাই সে নিরাপদে ফিরে আসুক। পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো স্পষ্ট সূত্র পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, অনুসন্ধান অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।