ময়মনসিংহে বাড়ির পাশের ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাতে ভালুকা উপজেলার মরচী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরচী গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের মেয়ে মীম আক্তার (৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে মীম আক্তার বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের পানির ডোবা থেকে মীমের লাশ উদ্ধার করা হয়।
খবরওয়ালা/এফএস



