বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হেসেছিলেন সামান্থা

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা।সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’।সিনেমার প্রচারে সামান্থা জানালেন, বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি হাসতে হয়েছিলো তাকে।

এক বক্তব্যে সামান্থা বলেন, ‘কেউ ছবি তুলতে এলে আমি কখনোই তাকে ফিরিয়ে দেই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।’

সামান্থা বলেন, ‘আমার মনে আছে, ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই, মা জানান যে আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম, আমি আমার বাবার সঙ্গে বেশ কিছুদিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।’

সামান্থা বলেন, ‘আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টা আমায় খুবই আঘাত করে।’

কেন ছবি তুলতে বাধা দিলেন না এম প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলেও ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না… কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি।’

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।