বায়ুমান সূচকে ঢাকার বায়ু আজ ‘মাঝারি’

বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণের মাত্রা, এর প্রভাব পড়ছে সরাসরি জনস্বাস্থ্যে। বিশেষ করে রাজধানী ঢাকা—যা প্রতিদিনই বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর অবস্থানে পৌঁছাচ্ছে। চলতি বছরের শুরু থেকেই একাধিক দিন ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল, যা শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ছিল ১৭১—অর্থাৎ মারাত্মকভাবে অস্বাস্থ্যকর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো (স্কোর ১৫৯) ও পাকিস্তানের লাহোর (স্কোর ১৫৬)।

এদিন ঢাকার স্কোর ছিল ৭১, যা একিউএয়ার তালিকায় ২৯তম অবস্থানে। যদিও এটি তুলনামূলকভাবে ভালো মনে হলেও, এখনো তা স্বাস্থ্যকর মাত্রার নিচে অবস্থান করছে।

একিউআই স্কোর অনুযায়ী বায়ুমানের মানদণ্ড:০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যহানি ঘটাতে পারে)

বায়ুদূষণের মূল উপাদানগুলো হলো—বস্তুকণা (PM2.5 ও PM10), নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনো–অক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂), ওজোন (O₃)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ মারা যান।

স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি কার?
বায়ুদূষণ সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও রোগীদের জন্য মারাত্মক। প্রধান স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে:

স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণ

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।