বারবার প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন স্ত্রী, বিচ্ছেদের পর দুধ দিয়ে স্বামীর গোসল

বিচ্ছেদ, সাধারণত একধরনের যন্ত্রণা কিংবা তীব্র আবেগের নাম। তবে সব সময় যে তা দুঃখ বয়ে আনে—তা নয়। কারও কারও কাছে এটি হয়ে ওঠে মুক্তির উপলক্ষ, এমনকি এক ধরনের আনন্দঘন স্বাধীনতার অভিজ্ঞতা। সম্প্রতি ভারতের আসামের এক ব্যক্তি এই ‘স্বাধীনতা’ উদ্‌যাপন করে পুরো নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন।

আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক আলী তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে বনিবনা না হওয়ার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আর যখন আদালতের মাধ্যমে সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়, তখন তিনি সেটিকে উদ্‌যাপন করেন এক ব্যতিক্রমী উপায়ে। চার বালতি দুধ দিয়ে গোসল করেন তিনি।

ঘটনাটি সামনে এসেছে রোববার (১৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, বিচ্ছেদের খবর পাওয়ার পর মানিক নিজেই নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে দুধ ঢেলে গোসল করেন। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, চারটি বালতিতে করে দুধ এনে একে একে নিজের মাথায় ঢালছেন মানিক। আর পাশে দাঁড়িয়ে লোকজন তা উপভোগ করছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমি স্বাধীন। সে (স্ত্রী) বারবার তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম। আমার আইনজীবী গতকাল জানিয়েছেন, ডিভোর্স চূড়ান্ত হয়েছে। তাই এই আনন্দ উদ্‌যাপন করছি।’

স্থানীয় বাসিন্দারাও এই বিবাহবিচ্ছেদের পেছনে মানিকের দাবির সত্যতা স্বীকার করেছেন। তাঁদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দুবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে মানিক আর সম্পর্ক টিকিয়ে রাখতে চাননি। শেষে দুজনেই বিচ্ছেদে রাজি হন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের কেউ কেউ একে ‘ভয়ানক কাণ্ড’ হিসেবে দেখলেও, অনেকে এটিকে ‘আত্মমর্যাদার উদ্‌যাপন’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।