বালুর মহালে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদকসহ আটক ২

পাবনায় ঈশ্বরদীর পদ্মার বালুর মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি, মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর ‘দিয়াড় বাহাদুরপুর মোল্লার চরে মোল্লা ট্রেডার্সে’র বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানায় মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনভর এই অভিযান পরিচালনা করে। এ সময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি, মাদকদ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বালু মহাল থেকে দুইজনকে আটক করা হয়।

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, আটকদের নৌ-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।