বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কাটল দুর্বৃত্তরা

রাজশাহী নগরের বুধপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম হাসান আলী (৪৫)। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এবং বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে বাসায় অবস্থানকালে কে বা কারা তাকে বাইরে ডেকে নেয়। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান গাল ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান হাতের কব্জির রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।