বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এক যুবককে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) রাত ১২টা ২৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় চেকপোস্ট অভিযানের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর তিনি ছেলে। রাজধানীর মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারে তিনি বসবাস করছেন।

পুলিশ জানায়, চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, রাতে চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনে সক্রিয় উপস্থিতিরই ফল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র রাখার কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সাথে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।