বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয়রা জানান, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের বাড়িতে বালু আনতে একটি পিকআপ গাড়ি গিয়েছিল। গাড়িটি চালানোর সময় তার সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, যা গিয়ে দুই যুবকের গায়ে লাগে। এতে তারা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

দুর্ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় কেউ তাদের কাছে যেতে পারেননি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, বালুবাহী পিকআপের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এতে ইকবাল নামে আরও একজন আহত হয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।