বিয়েতে এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই:সালমান খান

তিন দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে বলিউডে রাজত্ব করছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান।বয়স ৫৯ বছর হলেও বিয়ের পিরিতে বসেননি সালমান।

বার বার বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পরতে হয় ভাইজানকে।তেমনি এক প্রশ্নের জবাবে  ২০১৮ সালের গ্লোবাল সামিটে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’

ভাইজান মজা করে আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।