বিয়ের পরে মিহি জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী রয়েছে

জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান পর্দার বাইরে তার বাস্তব জীবন নিয়ে নানা কথা শেয়ার করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মিহি জানালেন নিজের জীবনের অজানা গল্পগুলো। যেখানে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গও।

বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের পরে জানতে পারি, আমার প্রাক্তন স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে।

আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ বুঝতে পারে না, সে সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকতে হবে।’

মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করেছেন জানিয়ে মিহি বলেন, ‘হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন আমি ছোট, বুঝিনি কিছু। এখন মনে হয়— এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয়।’

মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল।

একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই সবসময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে— নীরবে শক্তিশালী।

তবে সত্যি বলতে, আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

২০১৭ সালে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন মিহি। বর্তমানে এই অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।