বিয়ের প্রলোভনে ‘সম্পর্ক’ স্থাপন, পুলিশের এসআই বরখাস্ত

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সাথে ‘সম্পর্ক’ স্থাপন এবং পরে তাকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

গত ১৫ সেপ্টেম্বর এই বরখাস্তের আদেশ কার্যকর হয়।

অভিযোগকারী তরুণীর ভাষ্য অনুযায়ী, এসআই সুজন শ্যাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ভিত্তিতে তাদের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ গড়ে ওঠে। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে এসআই সুজন অস্বীকৃতি জানান। এরপর ওই তরুণী বাধ্য হয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয় এবং তাতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

যদিও এসআই সুজনের দাবি, কোনো তরুণীর অভিযোগের কারণে নয়, বরং অন্য কোনো কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর একটি প্রাথমিক তদন্ত চালানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।