বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

চার বছর প্রেমের পর বিয়ে করলেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। শুক্রবার (৪ এপ্রিল) ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় এই দম্পতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই বিয়ের খবরটি জানিয়েছেন। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে বিয়ের তারিখ (৪ এপ্রিল) উল্লেখ করে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ 

এ দু’জনের বিয়েতে শোবিজের অনেক তারকারাই উচ্ছ্বাস প্রকাশ করে তাদের শুভকামনা জানিয়েছেন। 

কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় রাবা খান। অন্যদিকে, আরাফাত মহসিন গানের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। 

উল্লেখ্য, এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটিও আরাফাত মহসিনের করা। এই ব্যাকগ্রাউন্ড স্কোরটি চারদিকে খুবই প্রশংসিত হয়েছে।

এর আগে রাবা খান ও আরাফাত মহসিন একসঙ্গে ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানের কথা ও সুর বেঁধেছিলেন। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।