বিশ্বকাপ বাছাই শুরু ৯ এপ্রিল, টিকিটের লড়াইয়ে বাংলাদেশ

আগামী বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানে নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। বাছাইপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই পর্বে অংশগ্রহণ করছে মোট ছয়টি দল—বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইয়ের লড়াই চলবে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।

বাছাইপর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও এলসিসিএ গ্রাউন্ডে। মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুই ভেন্যুতে।

বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, এবং ২০২২-২৫ মেয়াদের আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুটি স্থান নির্ধারিত হবে এই বাছাইপর্ব থেকেই।

বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে য়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান, যাদের বিপক্ষে জিততে না পারলে মূল পর্বের টিকিট পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে।

 চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের সূচি:

১০ এপ্রিল: বাংলাদেশ বনাম থাইল্যান্ড

১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান

এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে নতুন কোচ সরওয়ার ইমরানের অধীনে। শ্রীলঙ্কান কোচ হাশান তিলাকারাতে্নর বিদায়ের পর এটাই হবে তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।

বাংলাদেশের নারী ক্রিকেট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকলেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে তারা ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে—এটাই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।