বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

কুমিল্লায় সাপের কামড়ে সায়েমা আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সায়েমা স্থানীয় খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল সায়েমা। রাত ১২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় সায়েমা। পাশের কক্ষ থেকে দৌড়ে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, তার হাতে সাপ কামড় দিয়েছে। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। 

প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি ঘটলে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমাকে মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।