বুধবার, ১০ই জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ই জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু

জীবনযাপন

বৃদ্ধি পাচ্ছে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা, নাগরিক নিরাপত্তা হুমকির মুখে

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫

বৃদ্ধি পাচ্ছে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা, নাগরিক নিরাপত্তা হুমকির মুখে
প্রতীকী ছবি

বাংলাদেশে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর, যখন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে, তখন থেকেই বিভিন্ন এলাকায় দুর্বৃত্ত ও পলাতক সন্ত্রাসীরা প্রকাশ্যে সক্রিয় হয়ে ওঠে।

সেই সময় চুরি, ছিনতাই, ডাকাতি এবং গণপিটুনির মতো অপরাধ ভয়াবহভাবে বেড়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমন করতে কিছু সময়ের জন্য কঠোর অভিযান পরিচালনা করলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে—এই হুমকি এখনও কাটেনি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মানুষকে লাঞ্ছিত করা, হয়রানি এবং সন্দেহের ভিত্তিতে গণপিটুনি দিয়ে হত্যা করার প্রবণতা উদ্বেগজনক রূপ নিয়েছে। সরকার একাধিকবার কঠোর হুঁশিয়ারি দিলেও বাস্তবে অনেকেই তা আমলে নিচ্ছেন না।

এমন উদ্বেগের মধ্যেই গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কুমিল্লার মুরাদনগরের আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে গণপিটুনিতে দুই নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রুবি আক্তারের পরিবারের সঙ্গে স্থানীয়দের বিবাদ হয়। রুবি ও তার ছেলে কয়েকজনকে মারধর করলে এর জেরে গ্রামবাসীরা রুবির বাড়িতে হামলা চালায়। এই হামলায় রুবি, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল ঘটনাস্থলেই নিহত হন। রুবির অপর মেয়ে রুমাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর আগে বুধবার (২ জুলাই) যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে জহর আলীকে (৪০) কুপিয়ে জখম করার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারও আগে, গত ২৯ জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। একই দিনে কক্সবাজারের রামুতে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয়দের ধারালো অস্ত্রের আঘাতে ও গণপিটুনিতে আবদুল মান্নান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

এসব ঘটনা ছাড়াও সম্প্রতি আরও বহু মানুষকে লাঞ্ছিত করা, হয়রানি ও গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা সামনে এসেছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, গত ১০ মাসে দেশের আট বিভাগে ১৭৪ জনকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আসকের তথ্যমতে, কোথাও চোর, ছিনতাইকারী-চাঁদাবাজ এবং কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর অপবাদ দিয়ে এসব মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের অনেকের বিরুদ্ধেই কোনো মামলা ছিল না।

আসকের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত পিটিয়ে ও কুপিয়ে ১৭৪ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ঢাকায় ৮০ জন, চট্টগ্রামে ২৮, বরিশাল ও রাজশাহীতে ১৬ জন করে, খুলনায় ১৪, রংপুরে ৭, ময়মনসিংহে ৬ এবং সিলেটে ৫ জনকে হত্যা করা হয়।

মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে ২১ জন, সেপ্টেম্বরে ২৮, অক্টোবরে ১৯, নভেম্বরে ১৪ ও ডিসেম্বরে ১৪ জন নিহত হন। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে ১৬ জন, ফেব্রুয়ারিতে ১১, মার্চে ২০, এপ্রিলে ১৮ ও মে মাসে ১৩ জন গণপিটুনিতে নিহত হন। সর্বশেষ গত জুন মাসে ১১ জনকে হত্যা করা হয়েছে, যা নিয়ে মোট হত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ২৮ জনকে হত্যা করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন গণমাধ্যমকে বলেন, “একটা বিশেষ অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের অবস্থায় ফিরেছে, এটা বলার সুযোগ নেই। আবার সরকার পক্ষ থেকে এসব দুর্বৃত্তপনা বন্ধে যে ভূমিকা সেটাও দৃশ্যমান না। ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, একটা অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ। যারা এ ধরনের কর্মকাণ্ড করে এসব দুর্বৃত্তদের উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, যেহেতু দৃশ্যমান কঠিন কোনও পদক্ষেপ রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না, ফলে এর থেকে বের হয়ে যেতে হলে অবশ্যই সরকারকে কঠিন ও কঠোর বার্তায় যেতে হবে। দৃশ্যমান কঠিন পদক্ষেপ নিতে হবে। তবেই এখান থেকে দেশ ও জাতিকে মুক্ত করা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মন্তব্য করেন, “৫ আগস্টের পরে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলেই সমাজে গণপিটুনির মতো সহিংসতা ঘটছে। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজ শুধু বিবৃতি দেওয়া না, তাদের কাজ হলো ব্যবস্থা গ্রহণ করা। এ পর্যন্ত একটাও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যা দেখে অন্যরা ভয় পাবে কিংবা সতর্ক হবে।”

তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের দুটি উপায় বাতলেছেন: “একটি হচ্ছে শৈশব থেকে যেখানে তার পাঠ্যবইয়ে সামাজিক সংস্কৃতিবোধ তৈরির উপাদান থাকতে হবে। অপর একজন মানুষের সঙ্গে তার আচরণ কেমন হবে, ভুল বোঝাবুঝি হলে তা সামাজিকভাবে কীভাবে সমাধান করা যায়, কাউকে আঘাত না করে কিংবা তার মর্যাদা বা সম্পত্তি নষ্ট না করে জীবন যাপনের পারিবারিক শিক্ষাটাও থাকতে হবে।”

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, “এসব বিষয়ে বাংলাদেশ পুলিশের অবস্থান আমরা আগেই জানিয়েছি। এখনও আমাদের একই অবস্থান। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যত বড় অপরাধীই হোক না কেন, তাকে আইনের হাতে তুলে দিতে হবে, পুলিশকে জানাতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আমরা এসব বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সাড়া দেবো। অপরাধীকে গ্রেফতারের ব্যবস্থা করবো।”

তিনি আরও বলেন, “এসব ক্ষেত্রে সামাজিক সচেতনতাও খুব গুরুত্বপূর্ণ। আপনার পাশে এ ধরনের কোনও ঘটনা ঘটছে কিনা, একজন সচেতন নাগরিক হিসেবে দেখভাল করার দায়িত্ব আপনারও আছে। আইনি ব্যবস্থার পাশাপাশি সবার সহযোগিতা চাই। কেউ যদি আশেপাশে এসব ঘটনা দেখেন তবে পুলিশকে জানান, আমরা দ্রুত ব্যবস্থা নেবো।”

খবরওয়ালা/টিএস