বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে রুল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মঙ্গলবার (১ জুলাই) রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চাকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়। 

তিনি আরও বলেন, এই রুল শুনানি হলে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের এ সমস্যা নিরসন হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।