৪৪তম বিসিএস প্রশাসনে প্রথম ফরহাদ

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন । এবার ভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনীত করেছে কর্মকমিশন।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে ২০২২ সালের ২ মার্চ শেষ হয়। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।