বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি, বাড়ছে বেতন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। বেতন বৃদ্ধির সারসংক্ষেপে এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন।

এ নিয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন গণমাধ্যমকে বলেন, জুলাই-২০২৫ এর প্রথম লটে তিন লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় এক হাজার ২৯ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে।

মাউশি সূত্রে জানা যায়, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন- আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছেন, তাদের বেতন এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা বাড়বে।

সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বাড়বে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।