বেসরকারি স্কুল-কলেজে দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা

দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজগুলোতেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  বলেন, “দুদক সাধারণত সরকারি স্কুল-কলেজে অভিযান চালায়। তবে বেসরকারিতেও বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। এই অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান চালানো হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব এসেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে।”

কর্মকর্তা আরও বলেন, “এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এটি বাস্তবায়ন করা যায়, তা ভালো হবে। তবে নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এই প্রস্তাব কার্যকর হবে না বলেই মনে হচ্ছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।