ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতালের গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা, ১১৫ টি প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি, এলএসডি সনাক্ত করেন।

ঘটনাস্থলে গোডাউনের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। ওসি, এলএসডিকে অভিযুক্ত মো. আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লিখিত মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।