ব্যারিস্টার রাজ্জাকের জন্য দোয়া চেয়েছেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ, তিনি যেন তার বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তার চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসাসেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। আইনজীবী হিসেবে তার অবস্থানও সুপ্রিম কোর্টে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দল ও আইন অঙ্গনে তার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।