ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগরের লাপাং গ্রামের আবুল কাশেম (৫৮), নারায়নপুরের সোহাগ মিয়া (১৯) ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর গ্রামের নুরুল আলম (৫৫)।

নবীনগর থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটমুখী দুরন্ত পরিবাহন নামের একটি বাসের সঙ্গে নবীনগর থেকে কোম্পানীগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিঅটোরিকশার চালক সোহাগ মিয়াসহ তিনজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। 

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।