ভিড় ঠেলে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল ও সড়কপথের পাশাপাশি নদীপথেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই। এই ভিড়ের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেছেন নারী-শিশুসহ ৫ যাত্রী। 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। ঘটনার পরপর স্থানীয়দের কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন। তারা পানিতে তলিয়ে যাওয়া থেকে তাদের রক্ষা করলে একপর্যায়ে লঞ্চের রশি বেয়ে সবাইকে একে একে উপরে টেনে তুলেন অন্যরা। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই পাঁচজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান। পরে ঘটনার পরপরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ বা নৌ-পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।