ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী সেলিম খান (৫৫) গ্রেপ্তার হয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের পুনিয়াউটে নিজ বাড়ি থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। তিনি মৃত মুলফত খানের ছেলে ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে দেশজুড়ে আন্দোলন হয়। পরদিন ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় সংঘর্ষে কাউসার আহমেদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ঘটনার দেড় বছর পর গত বছরের ১০ সেপ্টেম্বর নিহতের চাচা আকরাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী ফাহিমা খাতুনসহ ১৯৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১০০–১৫০ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে সেলিম খানও রয়েছেন।

সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার সেলিম খানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।