ভারতীয় এক সিনেমার বাজেট ৫ হাজার কোটি টাকা!

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত মহাকাব্যভিত্তিক সিনেমা ‘রামায়ণ’। এর আগে ধারণা করা হয়েছিল, সিনেমাটির বাজেট হতে পারে ১,৬০০ কোটি রুপি। তবে শেষ পর্যন্ত জানা গেছে, প্রকল্পটির চূড়ান্ত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৬৪ কোটি টাকারও বেশি।

এই বিশাল বাজেটের বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র এবং প্রযোজক ও ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানি প্রাইম ফোকাস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা নমিত মালহোত্রা।

সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানায়, রামায়ণ পুরোপুরি আন্তর্জাতিক মানের একটি প্রজেক্ট হিসেবে নির্মিত হচ্ছে। দুই পর্বে নির্মিতব্য এই মহাকাব্যিক চলচ্চিত্রে দর্শকদের জন্য থাকছে বিশ্বমানের ভিএফএক্স ও স্পেশাল ইফেক্টস। পাশাপাশি ব্যবহার করা হবে অত্যাধুনিক এআই-ভিত্তিক ডাবিং প্রযুক্তি, যা ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো প্রয়োগ হতে যাচ্ছে। এর ফলে দর্শকরা নিজ নিজ আঞ্চলিক ভাষায় সিনেমাটি উপভোগ করতে পারবেন ভাষাগত কোনো বাধা ছাড়াই।

প্রযোজক নমিত মালহোত্রা বলেন, “এই প্রজেক্টটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং উচ্চাকাঙ্ক্ষী সিনেমা হতে যাচ্ছে। আমরা শুধু বড় বাজেট নয়, বড় কল্পনাও দেখছি—যা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেবে।”

রামায়ণ-এ রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর, যাঁর জন্য এই চরিত্রটি ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক হয়ে উঠতে পারে। সূত্র বলছে, চরিত্রের শারীরিক ও মানসিক গভীরতা ফুটিয়ে তুলতে রণবীর দীর্ঘ প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় চলচ্চিত্রজগতে এমন ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর প্রজেক্ট এই প্রথম, যা দেশীয় দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।