ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের রাজস্থানে জাগুয়ার মডেলের দুই আসনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বেসামরিক নাগরিক।

বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।

বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি রাজস্থানের সুরাতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছর এটিই তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে গত ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে আরও দুটি জাগুয়ার জেট দুর্ঘটনার কবলে পড়ে।

দুই ইঞ্জিনবিশিষ্ট এই জাগুয়ার যুদ্ধবিমানগুলো সিঙ্গেল এবং টুইন-সিট উভয় সংস্করণেই রয়েছে। যদিও এটি পুরনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনী দীর্ঘদিন ধরে এগুলো আধুনিকায়ন করে বিভিন্ন স্কোয়াড্রনে ব্যবহার করছে। বর্তমানে ভারতের বিমানবাহিনীর বহরে প্রায় ১২০টি জাগুয়ার রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।