ভারতে বিশ্বকাপ, সরে দাঁড়াল পাকিস্তান

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। নভেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার পিটিআইকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।

এফআইএইচ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পাকিস্তানের পরিবর্তে কোন দল অংশ নেবে, তা শিগগিরই ঘোষণা করা হবে।

এফআইএইচের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে পাকিস্তান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়েছে, তাদের দল তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫-এ অংশ নেবে না। দলটির পরিবর্তে কোন দল খেলবে, তা শিগগিরই জানানো হবে।’

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।