ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকে সতর্কতা

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও এক কাশ্মীরির প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই, ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উসকানিমূলক কনটেন্টের জেরে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার দাবি করেছে, এসব চ্যানেলের মাধ্যমে ভারতের সরকার, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মিথ্যা ও ধর্মীয়ভাবে সংবেদনশীল তথ্য প্রচার করা হচ্ছিল।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকারের সূত্র অনুযায়ী, এই ইউটিউব চ্যানেলগুলােকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সংবাদ সংস্থা ডন, সামা টিভি, আরই ওয়াই নিউজ, বল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল।  এছাড়া পাকিস্তানি সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফরুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে।

অন্যান্য নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজির ক্রিকেট এবং রাজি নামা।

এই চ্যানেলগুলোর সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৩ মিলিয়ন, যা বিপুল সংখ্যক দর্শকের কাছে তথ্য পৌঁছানোর ক্ষমতা রাখে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ইউটিউব চ্যানেলগুলো ভারত সরকার, সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য এবং প্ররোচনামূলক কনটেন্ট ছড়িয়ে দিয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি নিহত হন।

এদিকে ভারতীয় সরকার বিবিসিকে সতর্ক করেছে একটি শিরোনাম নিয়ে, যা ছিল- কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে।  কয়েকজন সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই শিরোনামটি এমনভাবে লেখা হয়েছে যেন ‘ভারত পর্যটকদের হত্যা করেছে’।

এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপার্টমেন্ট বিবিসিকে জানিয়েছে, তাদের এক প্রতিবেদন দেশটির ‘প্রবল অনুভূতিতে’ আঘাত করেছে।  সংবাদসংস্থাটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যাতে সন্ত্রাসীদের ‘মিলিট্যান্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।  সরকার সূত্রে জানানো হয়েছে, বিবিসির রিপোর্টিং নজরদারিতে রাখা হবে।

 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।