খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 5শে ফাল্গুন ১৪৩২ | ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ | 1150 Dhu al-Hijjah 5
হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে পৌঁছেছে। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। এই সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। তবে, কিছু ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা বা ই-ভিসার সুবিধা প্রযোজ্য হতে পারে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম অবস্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল, এবং ষষ্ঠ অবস্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া অবস্থান করছে।
বাংলাদেশিদের ভিসা ছাড়াই ভ্রমণযোগ্য দেশগুলোর মধ্যে আছে:
| দেশ/অঞ্চল | ভিসা সুবিধা |
|---|---|
| বাহামা | অন-অ্যারাইভাল |
| বার্বাডোস | অন-অ্যারাইভাল |
| ভুটান | ভিসা মুক্ত |
| ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড | অন-অ্যারাইভাল |
| বুরুন্ডি | ই-ভিসা |
| কম্বোডিয়া | অন-অ্যারাইভাল / ই-ভিসা |
| কেপ ভার্দ আইল্যান্ডস | অন-অ্যারাইভাল |
| কোমোরো | অন-অ্যারাইভাল |
| কুক আইল্যান্ডস | ভিসা মুক্ত |
| জিবুতি | অন-অ্যারাইভাল |
| ডমিনিকা | ভিসা মুক্ত |
| ফিজি | ভিসা মুক্ত |
| গ্রেনাডা | ভিসা মুক্ত |
| গিনি-বিসাউ | অন-অ্যারাইভাল |
| হাইতি | ভিসা মুক্ত |
| জ্যামাইকা | ভিসা মুক্ত |
| কেনিয়া | অন-অ্যারাইভাল |
| কিরিবাতি | ভিসা মুক্ত |
| মাদাগাস্কার | অন-অ্যারাইভাল |
| মালদ্বীপ | অন-অ্যারাইভাল |
| মাইক্রোনেশিয়া | ভিসা মুক্ত |
| মন্তসেররাত | অন-অ্যারাইভাল |
| মোজাম্বিক | অন-অ্যারাইভাল |
| নেপাল | ভিসা মুক্ত |
| নুউয়ে | ভিসা মুক্ত |
| রুয়ান্ডা | অন-অ্যারাইভাল |
| সামোয়া | অন-অ্যারাইভাল |
| সেশেলস | অন-অ্যারাইভাল |
| সিয়েরা লিওন | অন-অ্যারাইভাল |
| শ্রীলঙ্কা | ই-ভিসা |
| সেইন্ট কিটস অ্যান্ড নেভিস | ভিসা মুক্ত |
| সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস | ভিসা মুক্ত |
| গাম্বিয়া | অন-অ্যারাইভাল |
| তিমুর | অন-অ্যারাইভাল |
| ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো | ভিসা মুক্ত |
| টুভ্যালু | ভিসা মুক্ত |
| ভানুয়াতু | অন-অ্যারাইভাল |
বাংলাদেশি নাগরিকদের জন্য এই সুযোগ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। বিশেষ করে পর্যটন, ব্যবসা ও শিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার ঝামেলা কমানো এই সূচককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।