ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক’ নিহত, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশে বেবি টেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। সম্রাট হোসেন (২৩) শুক্রবার সকাল ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে চাকুরীরত (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে) যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়।

 

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

 

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

 

এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে সম্রাট হোসেন মোটরসাইকেল নিয়ে চাকুরীরত (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে) যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশে বেবি টেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় জনগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত সম্রাট হোসেন (২১) দৌলতপুর উপজেলার বাহির মাদি গ্রামের সিফাত হোসেনের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, বেবি টেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সম্রাট হোসেন নামের ১জন নিহত হয়েছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।