ভোলায় দুই চাঁদাবাজ সমন্বয়ক গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

ভোলা সদর মডেল থানার একটি চাঁদাবাজি মামলায় দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জাতীয় ছাত্রসমাজ (আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন ছাত্রসংগঠন) ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া তারা দুজনই জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স নামক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। জানা গেছে, রাকিব ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক এবং মোনতাছির সিনিয়র সদস্য সচিব।

এজাহারে বলা হয়, আসামিরা বারবার বাদীর বাড়িতে গিয়ে টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে বাদী শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে নিয়ে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ হোটেল নিরালায় ১ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে বাড়িতে গিয়ে আরও ১০ হাজার টাকা নেন তারা। পরবর্তীতে অতিরিক্ত টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার নথি (মামলা নং-২৪, তারিখ ১৭/০৯/২০২৫ খ্রিঃ, জিআর-৪৪৪/২৫ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড) থেকে জানা যায়, জনৈক মো. শেখ ফরিদের (৭৪) নাতি মো. জিতুকে আসামির তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিয়ে ২ লাখ টাকা দাবি করেন মো. রাকিব হোসেন (৩০) ও হাসান মোনতাছির রহমান (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রাকিব ও মোনতাছিরকে গ্রেপ্তার করেন এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির ২০ হাজার টাকা উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।