মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মালামাল উদ্ধার

সিরাজগঞ্জ শহরের একটি মন্দির থেকে চুরির ঘটনায় মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পিতলের প্রদীপও।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শহরের ২ নম্বর খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৪টার দিকে থানায় মামলা হয়। মামলার পর সন্ধ্যা ৬টার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খোকন ও মোহাম্মদ নজরুল ইসলাম।

গ্রেপ্তার খোকন পুরাতন ভাঙ্গাবাড়ি মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আখতারের ছেলে ও মোহাম্মদ নজরুল ইসলাম নবদ্বীপ পুল এলাকার বাসিন্দা এবং ভাঙ্গারি দোকান নিপা এন্টারপ্রাইজের মালিক।

পুলিশ জানায়, শুক্রবার বেলা সকালে ২ নম্বর খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনা মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত খোকনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

খোকনকে জিজ্ঞাসাবাদে সে চুরির দায় স্বীকার করে এবং নিপা এন্টারপ্রাইজ নামে ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে বলে জানায়। তার দেওয়া তথ্য মোতাবেক স্থানীয় একটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয় ও ভাঙারি দোকান মালিক মোহাম্মদ নজরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বলেন, মামলা দায়েরের পর সিসিটিভি দেখে খোকনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।