মর্গে মৃত তরুণীকে ধর্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ১৯ বছরের কিশোর আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা ঘটেছে গত ২০ অক্টোবর দুপুরে। গ্রেপ্তার আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানায় লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় ১৯ অক্টোবর, যখন হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার ওই তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক মর্গে পাঠায়। সেখানে মৃতের স্বজনরা না থাকায় লাশবাহক আবু সাঈদ ধর্ষণ করে।

ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানাকে জানান, মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেছে, যা ধর্ষণের প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া গোপন সূত্রের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে সোমবার আবু সাঈদকে পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালুয়াঘাট থানার এসআই মো. জামাল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আদালতে আসামি অভিযোগ স্বীকার করে জবাবনবন্দি দিয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।