মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র আড়াই কোটি টাকায় নিলামে বিক্রি

ভারতের স্বাধীনতাসংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র নিলামে এক লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা) বিক্রি হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস ধারণা করেছিল, চিত্রটির মূল্য ৫০ হাজার পাউন্ড থেকে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত তাদের ধারণার চেয়েও অনেক বেশি মূল্যে এটি বিক্রি হয়েছে।

১৯৩১ সালে লন্ডনে ভারতের জন্য সাংবিধানিক সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবিতে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন গান্ধী। সে সময়ই ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন তার এই তৈলচিত্র আঁকেন। বোনহামসের মতে, গান্ধীর জীবদ্দশায় আঁকা এটাই হতে পারে একমাত্র তৈলচিত্র।

বোনহামসের মতে, ক্লেয়ার লিটন ছিলেন হাতে গোনা অল্পসংখ্যক শিল্পীর একজন, যাঁকে গান্ধীর অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তাঁর ছবি আঁকার সুযোগ পেয়েছিলেন।

১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে ক্লেয়ার লিটনের মৃত্যু হয়। মৃত্যুর আগপর্যন্ত চিত্রকর্মগুলো তাঁর নিজস্ব সংগ্রহে ছিল। পরে সেগুলো তাঁর পরিবারের মাধ্যমে উত্তরাধিকারদের হাতে চলে যায়।

তবে চিত্রটি কে বা কারা কিনেছেন, তা জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস। এটি জনসমক্ষে প্রদর্শিত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।