মহাত্মা লালনের শিক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তুলুন: জাসদ

মহাত্মা লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল শুক্রবার  এক বিবৃতিতে সকল নাগরিককে লালনের শিক্ষার আলোকে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছে।

দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে বলা হয়েছে, বাঙালি জাতির আধুনিক জাতীয়তাবোধ, জীবনবোধ ও সাংস্কৃতিক পরিচয় নির্মাণে দার্শনিক মহাত্মা লালনের অবদান অনস্বীকার্য। দশম শতক থেকে শুরু হওয়া বাঙালির প্রগতিশীল চিন্তাজগতে পরবর্তীকালে লালন মানবতাবাদ ও সাম্যবাদের শক্তিশালী দার্শনিক ভিত্তি স্থাপন করেন অষ্টাদশ ও উনবিংশ শতকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে কিছু শকুনচোখ সম্প্রদায় দ্বি-জাতি তত্ত্ব পুনরুজ্জীবিত করতে, ভেদাভেদ, অসমতা, বৈষম্য, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও সাম্প্রদায়িকতার দেওয়াল গড়তে চাচ্ছে। এই প্রেক্ষাপটে মহাত্মা লালনের শিক্ষা জাতিকে আবারও মুক্তিযুদ্ধের চেতনার পথ দেখায় এবং সংগ্রামের প্রেরণা যোগায়।

জাসদ আরও উল্লেখ করেছে, পরাজিত দ্বি-জাতি তত্ত্ব পুনরায় প্রতিষ্ঠা ও পুনর্বাসন করতে চাওয়া প্রকাশ্য ও ছদ্মবেশী শকুনদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে, পরিচয় নির্বিশেষে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।

জাসদ আশা প্রকাশ করেছে, লালনের মানবতাবাদী ও সাম্যবাদী শিক্ষা বাঙালি জাতিকে বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।