মহানগর এক্সপ্রেসের ৬ বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে এক লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা গেছে, ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছাড়ার পর ট্রেনটি ভৈরব রেলসেতুতে ওঠার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি সেতুর উপর আটকা পড়ে যায়। এর ফলে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে ছয়টি বগি আলাদা হয়ে যায়। পরে ছয় বগি ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। পরে ট্রেনটি ভৈরব রেলসেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।